মালদা

শিক্ষক ও শিক্ষক কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ। খুব শ্রীঘরই শুরু হতে চলছে স্বাস্থ্য সাথী প্রকল্প।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, সবুজ সাথী এরকম অনেক উন্নয়নমুলক প্রকল্প সাধারন মানুষের জন্য গ্রহন করেছেন। এবারে শিক্ষক ও শিক্ষক কর্মীদের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের উদ্যোগ নিয়েছেন। যা ইতি মধ্যে ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আজ একটি বৈঠক করা হয় মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। বৈঠকে উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান আশিস কুন্ডু, ডিপিও কৌশিক রায়, ডি.আই.প্রাইমারি সুনিতি সাপুই, ডিপিও শিক রায়, এডিএম এলআর দেবোতোষ মণ্ডল, জেলার বিভিন্ন স্কুলের এস আই ও শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং জেলা স্তরের সমস্ত আধিকারিক ও শিক্ষা সংগঠনকে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খুব শ্রীঘরই ফ্রম ফিলাপের মাধ্যমে শুরু করা হবে প্রকল্প।